সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে গুমের অভিযোগ করেছেন ভুক্তভোগী ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনালে হাজির হয়ে চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ জমা দেন তিনি।
অন্য অভিযুক্তরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, র্যাবের তৎকালীন ডিজি মোখলেছুর রহমান, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) তৎকালীন প্রধান আসাদুজ্জান, পুলিশের ডিসি কামরুল হাসান ও এডিসি সৈয়দ নসরুল্লাহ।
ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে ভুক্তভোগী আশিক বলেন, আমি দুই দফায় গুমের শিকার হই। এর মধ্যে ২০১৩ সালের ডিসেম্বরের শেষের দিকে মিরপুর থেকে আমাকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করার অভিযোগে টানা দুই মাস নির্যাতন করেন তারা। ২০২২ সালে আবারও গুম করা হয়।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ কয়েকজনের নামে অভিযোগ দিয়েছি। তদন্তের পর আরও নাম বেরিয়ে আসবে। কারা কারা আমাকে নির্যাতন করেছেন, সেসব ঘটনারও বর্ণনা দিয়েছি। তবে আমাকে গুম করে র্যাব ও সিটিটিসি। প্রথমবার র্যাব-১ এ দুই মাস রেখে নির্মম নির্যাতন করা হয়েছে। বৈদ্যুতিক শকসহ ভয়াবহ অত্যাচার চালানো হয়।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের ভিসা নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা
১
বাধ্যতামূলক অবসরে বিএসইসির ১৭ কর্মকর্তা
২
কলকাতার হোটেলে ভয়াবহ আগুনে ৯জন নিহত
৩
জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব একমাত্র জনগণের : প্রধানমন্ত্রী
৪
ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ
৫
মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষে ৩ বাংলাদেশি নিহত
৬
কার্যকর মধ্যস্থতায় কমতে পারে ৪৫ লাখ মামলার জট: আইনমন্ত্রী
৭
আগস্টজুড়ে টানা বৃষ্টির আভাস
৮
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
৯
মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী
১০
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
১১
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
১২
দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
১৩
রাষ্ট্রপতির পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার
১৪
স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী
১৫
‘ফার্মের মুরগি’ মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
১৬
তানজিদ-সৌম্যর ঝড়ো ব্যাটিংয়ে স্বস্তির জয় বাংলাদেশের