IT Support
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ৭:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শক্তিশালী তুষারঝড়ে নিউইয়র্কে নগরজুড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী তুষারঝড় আঘাত হানায় নিউইয়র্কে নগরজুড়ে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগের কারণে সোমবার নগরীর স্কুলও বন্ধ রাখা হয়েছে।

নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ওয়াশিংটন থেকে শুরু করে উত্তরের অঙ্গরাজ্য মেইন পর্যন্ত কয়েক কোটি মানুষ দুর্যোগপূর্ব প্রস্তুতি নিয়েছেন।

কিছু এলাকায় দুই ফুট বা ৬০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানায়, সোমবার ভোরে নিউইয়র্কে হালকা তুষারপাত ও ‘ফ্রিজিং ফগ’ রেকর্ড করা হয়েছে।

তাপমাত্রা নেমে আসে ৩০ ডিগ্রি ফারেনহাইট বা মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াসে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, মেরিল্যান্ড থেকে দক্ষিণ-পূর্ব নিউ ইংল্যান্ড পর্যন্ত দ্রুত তুষারঝড়ের পরিস্থিতি তৈরি হবে। এতে ভ্রমণ ‘অত্যন্ত বিপজ্জনক’ হয়ে উঠবে।

ঝড়ের তীব্রতম সময়ে ঘণ্টায় দুই থেকে তিন ইঞ্চি হারে তুষারপাত হতে পারে। প্রায় ৫ কোটি ৪০ লাখ বাসিন্দা এর প্রভাবপথে রয়েছে।

সোমবার ভোরেই ঝড় নিউইয়র্কে আঘাত হানে। এর ফলে দৃশ্যমানতা এতটাই কমে যায় যে পাশের বরো ব্রুকলিন থেকে ওয়াল স্ট্রিটের আকাশচুম্বী ভবনগুলো প্রায় দেখাই যাচ্ছিল না।

ভারী তুষারপাত ও দমকা হাওয়ায় বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা করা হচ্ছে। ট্র্যাকিং ওয়েবসাইটপাওয়ার আউটেজ. ইউএজানায়, স্থানীয় সময় সোমবার রাত ১টা ৩৯ মিনিটে নিউ জার্সি অঙ্গরাজ্যে প্রায় ৮০ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল।

ফ্লাইট ট্র্যাকার ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, সোমবার ভোর পর্যন্ত পাঁচ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

৮০ লক্ষাধিক জনসংখ্যার নিউইয়র্কে মেয়র জোহরান মামদানি বলেন, রোববার রাত ৯টা থেকে সোমবার দুপুর পর্যন্ত সড়ক, মহাসড়ক ও সেতু বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, ‘গত এক দশকে নিউইয়র্ক সিটি এ ধরনের ঝড়ের মুখোমুখি হয়নি।’

জরুরি অবস্থা ঘোষণার ব্যাখ্যায় তিনি বলেন, ‘আমরা নিউইয়র্কবাসীকে অপ্রয়োজনীয় সব ধরনের ভ্রমণ এড়াতে অনুরোধ করছি।’

তবে জরুরি সেবা কর্মী বা জরুরি প্রয়োজনে যাতায়াতের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

ব্রুকলিনের বাসিন্দা ৩৩ বছর বয়সী ব্র্যান্ডন স্মিথ অভিযোগ করেন, সড়ক বন্ধ থাকলেও কিছু কর্মস্থল খোলা রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ‘অধিকাংশ নিউইয়র্কবাসীর চলাচল কঠিন হবে, কারণ আমাদের কাজেও যেতে হয়। সড়ক বন্ধ, কিন্তু কাজ তো বন্ধ হচ্ছে না।’

অন্যদিকে পর্যটকরা প্রথম তুষারপাতের অভিজ্ঞতায় আনন্দিত। চিলি থেকে আসা মাকারেনা গনজালেস বলেন, তুষারপাত হবে জানতেন, তবে এতটা হবে ভাবেননি।
রোববার টাইমস স্কোয়ার ঘুরতে গিয়ে তিনি বলেন, ‘আমি খুশি। এটি দারুণ অভিজ্ঞতা।’

-‘সবচেয়ে খারাপ সময় এখনো বাকি’-

এনডব্লিউএস সতর্ক করেছে, ভারী তুষার, প্রবল বাতাস ও কম দৃশ্যমানতার কারণে চলাচল ‘বিপজ্জনক থেকে অসম্ভব’ হয়ে উঠতে পারে।

রোববার রাত থেকে সোমবার পর্যন্ত ঘণ্টায় ৬০ মাইল বা ১০০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
বস্টনে মেয়র মিশেল উ সোমবার সব সরকারি স্কুল ও পৌর ভবন বন্ধ ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ‘সবাইকে আগে থেকে পরিকল্পনা করতে, নিরাপদ ও উষ্ণ থাকতে এবং জননিরাপত্তা কার্যক্রমে সহায়তার জন্য সড়ক এড়িয়ে চলার অনুরোধ করছি।’

এনডব্লিউএস জানায়, ডেলাওয়্যার থেকে ম্যাসাচুসেটসের কেপ কড পর্যন্ত উপকূলীয় এলাকায় মাঝারি থেকে বড় ধরনের জলোচ্ছ্বাস হতে পারে। এতে সড়ক ও উপকূলসংলগ্ন সম্পত্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

কয়েক সপ্তাহ আগে একই অঞ্চল আরেকটি বিধ্বংসী শীতকালীন ঝড় থেকে ঘুরে দাঁড়িয়েছে। ওই ঝড়ে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল রাববার এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘সবচেয়ে খারাপ সময় এখনো বাকি।’

তিনি বলেন, ‘মুদিপণ্য, ওষুধ ও পোষা প্রাণীর খাবারসহ যা প্রয়োজন — এখনই তা সংগ্রহ করুন।’

তারপর তিনি পরামর্শ দেন, ‘বাড়িতে থাকুন। কিছু অলিম্পিক দেখুন, বই পড়ুন, খবর দেখুন, পরিবারের সদস্যদেরকে ফোন করুন ও আপনার মাকে ফোন করুন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের ভিসা নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা

বাধ্যতামূলক অবসরে বিএসইসির ১৭ কর্মকর্তা

কলকাতার হোটেলে ভয়াবহ আগুনে ৯জন নিহত

জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব একমাত্র জনগণের : প্রধানমন্ত্রী

ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষে ৩ বাংলাদেশি নিহত

কার্যকর মধ্যস্থতায় কমতে পারে ৪৫ লাখ মামলার জট: আইনমন্ত্রী

আগস্টজুড়ে টানা বৃষ্টির আভাস

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী

১০

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল

১১

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

১২

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১৩

রাষ্ট্রপতির পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

১৪

স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী

১৫

‘ফার্মের মুরগি’ মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

১৬

তানজিদ-সৌম্যর ঝড়ো ব্যাটিংয়ে স্বস্তির জয় বাংলাদেশের

১৭

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫

১৮

বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

১৯

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

২০