IT Support
২ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউক্রেনে খনি শ্রমিকদের বহনকারী বাসে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১২

ইউক্রেনের মধ্য-পূর্বাঞ্চলের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে গতকাল রোববার খনি শ্রমিকদের বহনকারী একটি বাসে রাশিয়ার ড্রোন হামলা চালিয়েছে।

রাশিয়ার ওই হামলায় কমপক্ষে ১২ জন নিহত ও ৭ জন আহত হয়েছে বলে জানা গেছে।

দেশেটির  কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বাসটি তেরনিভকার আশেপাশে চলছিল, যা যুদ্ধক্ষেত্র থেকে প্রায় ৬৫ কিলোমিটার (৪০ মাইল) দূরে অবস্থিত।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইউক্রেনের বৃহত্তম বেসরকারি জ্বালানি সংস্থা ডিটিইকে জানিয়েছে, হতাহত ব্যক্তিরা খনির কাজ শেষ করে সবাই কর্মস্থল থেকে বাসে যাচ্ছিল।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা কর্তৃক প্রকাশিত ছবিতে একটি খালি বাস এবং ওই বাসের জানালা ভাঙা এবং সামনের দিকে ঝুলন্ত কাঁচ দেখা গেছে।

আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেকজান্ডার গাঞ্জা টেলিগ্রামে বলেছেন, ‘পাভলোগ্রাদ জেলায় একটি কোম্পানির  বাসের কাছে রাশিয়ার ড্রোনটি আঘাত হানে।’

তিনি বলেন, ওই হামলায় প্রাথমিকভাবে ১২ জন নিহত এবং আরও সাত জন আহত হয়েছে।

এএফপি তাৎক্ষণিকভাবে হামলার বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

এর আগের এক পোস্টে গাঞ্জা জানিয়েছেন, গত রাতে ওই অঞ্চলে হওয়া এক পূর্ববর্তী ড্রোন হামলায় শহরের দনিপ্রোতে একজন পুরুষ ও একজন নারী নিহত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইউক্রেনের ওপর রাশিয়ার একতরফা হামলা স্থগিত ঘোষণার সমাপ্তির দিনই এই হামলাগুলো ঘটে।

ট্রাম্প গত বৃহস্পতিবার বলেছেন যে পুতিন প্রচন্ড শীতে কিয়েভ এবং ‘বিভিন্ন শহরে’ হামলা বন্ধ করতে সম্মত হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও গবেষণায় কাজ করছে সরকার: আহমেদ আযম খান

সৌদি পৌঁছেছেন ৪৬ হাজার ৫১৪ জন হজযাত্রী

কালবৈশাখীর তাণ্ডবে ৭ জেলায় বজ্রপাতে ১২ প্রাণহানি

নববর্ষ উপলক্ষে টেকেরহাটে ব্যবসায়ীদের মাঝে ফুল বিতরণ করল ইউসিবি ব্যাংক

আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে

দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার : মাহদী আমিন

দল ও মতের ঊর্ধ্বে থেকে দেশকে ধারণ করতে হবে : প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্য যুদ্ধ: বিশ্ব অর্থনীতিতে প্রভাব

হামের পরিস্থিতি মোকাবেলায় আইসোলেশন ও আইসিইউ প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী

১০

৪৮৩.৪৩ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন

১১

ছুটি কাটিয়ে রাজধানীমুখী কর্মব্যস্ত মানুষ, ট্রেন-বাস স্টেশনে ভিড়

১২

চট্টগ্রাম বন্দরের পথে ১ লাখ ৯৩ হাজার টন গ্যাস

১৩

হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ: ইরান

১৪

বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন

১৫

আগামী সপ্তাহের মধ্যে ইরানে কঠিন আঘাত : ট্রাম্প

১৬

আশুগঞ্জ বিদ্যুতকেন্দ্রে উৎপাদন বন্ধ

১৭

রুশ হামলায় ইউক্রেনে নিহত ১২

১৮

ইতালি সাইপ্রাসে ফ্রিগেট মোতায়েন করছে: মেলোনি

১৯

নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২০