রিপোর্ট বাংলাদেশ~
৩০ অক্টোবর ২০২৫, ৪:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লা’য় মাদকসহ যুবদল নেতা আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ লক্ষাধিক টাকা সহ মো: আব্দুর রহিম মিয়াজী (৩৭) নামের এক যুবদল নেতাকে আটক করা হয়েছে। আটককৃত আব্দুর রহিম উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি পশ্চিম পাড়ার মিয়াজী বাড়ীর মৃত আব্দুল কুদ্দুস মিয়াজীর ছোট ছেলে।

আটককৃত ব্যক্তি কনকাপৈত ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছে বলে জানা গেছে। পরে জব্দকৃত ইয়াবা ও নগদ টাকা সহ তাকে চৌদ্দগ্রাম থানাহাজতে নিয়ে আসা হয়। বুধবার সকালে তার বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

থানা সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম থানা পুলিশ ও সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত অর্থাৎ বুধবার (২৯ অক্টোবর) গভীর রাত আড়াইটায় উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক, এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী মো: আব্দুর রহিম মিয়াজীকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে তার স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে নিজ বিল্ডিং ঘরের শোবার কক্ষের স্টীলের আলমিরায় বিশেষ কায়দায় সংরক্ষিত ২ হাজার ৬৬৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ লাখ ২১ হাজার ৬২০ টাকা, দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। যৌথবাহিনীর সফল এ অভিযানের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। সচেতন নাগরিকরা মাদক বিরোধী এই কার্যক্রম জোরদারভাবে অব্যাহত রাখার আহবান জানিয়েছেন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামে বিশেষ অভিযান চালিয়ে চিহিৃত মাদক ব্যবসায়ী আব্দুর রহিমকে আটক করা হয়েছে।

এ সময় তার কাছ থেকে ২ হাজার ৬৬৪ পিস ইয়াবা, নগদ ২ লাখ ২১ হাজার ৬২০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী

‘ফার্মের মুরগি’ মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

তানজিদ-সৌম্যর ঝড়ো ব্যাটিংয়ে স্বস্তির জয় বাংলাদেশের

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫

বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

ভারী বর্ষণ ও পাহাড় ধসে বিপর্যস্ত চট্টগ্রাম-কক্সবাজার

২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

আটটি যুদ্ধ থামালাম, তবু নোবেল পেলাম না: ট্রাম্প

দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা

১০

বুরকিনা ফাসোয় সেনা-বিদ্রোহী সংঘর্ষে নিহত ৪০০

১১

শাহজালাল বিমানবন্দরে অভিযান চালিয়ে ৪৫ কোটি টাকা স্বর্ণ উদ্ধার

১২

ফের দাম কমল এলপি গ্যাসের

১৩

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড : ১১ জনের মৃত্যু

১৫

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

১৬

অভিবাসন আইন কঠোর করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

১৭

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

১৮

নাইজেরিয়ায় হামলায় নিহত অন্তত ২০

১৯

লড়াই জমিয়ে শেষ ম্যাচ হারল বাংলাদেশ

২০