রিপোর্ট বাংলাদেশ~~
২৪ মে ২০২৫, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘টকিং টাইটান্স ৩.০’ অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয় রোটার‌্যাক্ট ক্লাবের আয়োজনে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো পাবলিক স্পিকিং ও প্রেজেন্টেশন প্রতিযোগিতা ‘টকিং টাইটান্স ৩.০’। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীদের অংশগ্রহণে ২৩ ও ২৪ মে দুইদিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৪ মে) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যািলয়ের তিন নম্বর একাডেমিক ভবনের নাটমন্ডপে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

তিনি বলেন, বর্তমানের শিক্ষার্থীরা শুধুমাত্র প্রথাগত শিক্ষায় নয়, নেতৃত্ব ও তথ্য-প্রযুক্তি দক্ষতার ক্ষেত্রেও এগিয়ে যাচ্ছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এ ধরনের কো-কারিকুলা এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তরুণদের আত্মপ্রকাশের সুযোগ করে দেয়, যা ভবিষ্যতে তাদের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই প্রতিযোগিতা তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়— পাবলিক স্পিকিং (বাংলা), পাবলিক স্পিকিং (ইংরেজি) এবং পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন। ২৩ মে অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি রাউন্ড এবং আজ ২৪ মে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার তিনটি বিভাগেই বিচারকের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ।

পাবলিক স্পিকিং (বাংলা) বিভাগে বিচারক ছিলেন বাংলা ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. রুবেল আনসার। পাবলিক স্পিকিং (ইংরেজি) বিভাগের বিচারকের দায়িত্ব পালন করেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। প্রেজেন্টেশন বিভাগের বিচারক ছিলেন ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর মোসা. শেহরিশ খান।

প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে বিশেষ আকর্ষণ হিসেবে একটি সেশন নেয় জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার, লেখক ও কনটেন্ট নির্মাতা সাদমান সাদিক। সংক্ষিপ্ত সেশন শেষে তিনি বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এতে, পাবলিক স্পিকিং (বাংলা) বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মানবসম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা রহমান তুলি এবং রানারআপ হয়েছেন ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফিয়া ইসলাম মিম। পাবলিক স্পিকিং (ইংরেজি) বিভাগে চ্যাম্পিয়ন হন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মালিহা আনজুম এবং রানারআপ হন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফারজানা জাহান। প্রেজেন্টেশন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মোকাররম হোসাইন এবং রানারআপ হয়েছেন পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাফিয়া ওয়াহিদ নির্ঝর।

আয়োজক রোটার‌্যাক্ট ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ‘টকিং টাইটান্স’ প্রতিযোগিতা প্রতিবছর নিয়মিতভাবে আয়োজন করা হয়। শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশ ও নেতৃত্বগুণ অর্জনে এই আয়োজন কার্যকর ভূমিকা রাখছে বলে আয়োজকরা মন্তব্য করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী

‘ফার্মের মুরগি’ মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

তানজিদ-সৌম্যর ঝড়ো ব্যাটিংয়ে স্বস্তির জয় বাংলাদেশের

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫

বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

ভারী বর্ষণ ও পাহাড় ধসে বিপর্যস্ত চট্টগ্রাম-কক্সবাজার

২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

আটটি যুদ্ধ থামালাম, তবু নোবেল পেলাম না: ট্রাম্প

দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা

১০

বুরকিনা ফাসোয় সেনা-বিদ্রোহী সংঘর্ষে নিহত ৪০০

১১

শাহজালাল বিমানবন্দরে অভিযান চালিয়ে ৪৫ কোটি টাকা স্বর্ণ উদ্ধার

১২

ফের দাম কমল এলপি গ্যাসের

১৩

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড : ১১ জনের মৃত্যু

১৫

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

১৬

অভিবাসন আইন কঠোর করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

১৭

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

১৮

নাইজেরিয়ায় হামলায় নিহত অন্তত ২০

১৯

লড়াই জমিয়ে শেষ ম্যাচ হারল বাংলাদেশ

২০