IT Support
২ জুলাই ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বুরকিনা ফাসোয় সেনা-বিদ্রোহী সংঘর্ষে নিহত ৪০০

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর বিভিন্ন সামরিক অবস্থানে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলোর বড় ধরনের সমন্বিত হামলা প্রতিহত করেছে দেশটির সেনাবাহিনী। সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৪০০ জন বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর জেনারেল স্টাফ মেজর জেনারেল মুসা দিয়ালো।
বুধবার (১ জুলাই) গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, গত ৩০ জুন সিরবা অঞ্চলের গায়েরি ও লিপতাকো অঞ্চলের সোলহান এবং সেব্বায় জাতীয় সশস্ত্র বাহিনী (এফএএন) ও স্বদেশ প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক বাহিনীর (ভিডিপি) অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়।
সেনাবাহিনীর ভাষ্য, বিমানবাহিনীর সহায়তায় স্থলবাহিনী তাৎক্ষণিক পাল্টা অভিযান চালায়। লক্ষ্যভিত্তিক বিমান হামলা ও স্থল অভিযানে ৪০০ জনের বেশি হামলাকারী নিহত হন। এ সময় ২৫০টির বেশি মোটরসাইকেল, বিভিন্ন ধরনের ৩৫৩টি অস্ত্র, গোলাবারুদ এবং যোগাযোগ সরঞ্জাম জব্দ করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, সংঘর্ষে তাদের ৩ সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে ২ জন সোলহানে ও একজন গায়েরিতে নিহত হন।
বিবৃতিতে আরও বলা হয়, পালিয়ে যাওয়া হামলাকারীদের খুঁজে বের করতে এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত রয়েছে।
এ ছাড়া, নাগরিকদের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহযোগিতা করা, নিরাপত্তা নির্দেশনা মেনে চলা এবং সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, সেনাবাহিনীর বিবৃতিতে সমন্বিত হামলার ঘটনাকে বুরকিনা ফাসোর ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সাম্প্রতিক সিদ্ধান্তের সঙ্গে যুক্ত করা হয়েছে।
সেখানে অভিযোগ করা হয়েছে, ফ্রান্স সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে। তবে, এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।
সূত্র: আনাদোলু, টিআরটি ওয়ার্ল্ড
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব একমাত্র জনগণের : প্রধানমন্ত্রী

ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষে ৩ বাংলাদেশি নিহত

কার্যকর মধ্যস্থতায় কমতে পারে ৪৫ লাখ মামলার জট: আইনমন্ত্রী

আগস্টজুড়ে টানা বৃষ্টির আভাস

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

রাষ্ট্রপতির পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

১১

স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী

১২

‘ফার্মের মুরগি’ মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

১৩

তানজিদ-সৌম্যর ঝড়ো ব্যাটিংয়ে স্বস্তির জয় বাংলাদেশের

১৪

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫

১৫

বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

১৬

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

১৭

ভারী বর্ষণ ও পাহাড় ধসে বিপর্যস্ত চট্টগ্রাম-কক্সবাজার

১৮

২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

১৯

আটটি যুদ্ধ থামালাম, তবু নোবেল পেলাম না: ট্রাম্প

২০