IT Support
৮ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রুশ হামলায় ইউক্রেনে নিহত ১২

রাশিয়া গত শুক্রবার থেকে গতকাল শনিবার পর্যন্ত ইউক্রেনের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার ওই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১২ জন নিহত এবং শিশুসহ এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে জানা গেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া ২৯টি ক্ষেপণাস্ত্র এবং ৪৮০টি ড্রোন ইউক্রেনের জ্বালানি খাত ও রেলওয়ে অবকাঠামো লক্ষ্য করে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে। এই হামলায় আবাসিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচ তলা একটি অ্যাপার্টমেন্ট ভবন ধ্বংস এবং ১০ জন নিহত হয়েছে।

এএফপির সাংবাদিকরা বলেন, তারা উদ্ধারকারীদের ধ্বংসস্তূপের মধ্য থেকে উদ্ধারকাজ চালাতে দেখেছেন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘গত রাত থেকে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে খারকিভে একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপ পরিষ্কার করা হচ্ছে।’

তিনি বলেন, ‘রাশিয়া একটি বেসামরিক নাগরিকদের উঁচু আবাসিক ভবনে ভয়াবহ হামলা চালিয়েছে। রাশিয়ার হামলায় ১৩ বছর বয়সী এক কিশোরী এবং নয় বছর বয়সী এক কিশোরসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।  তিনি বলেন, উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধার করছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া এখনও আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এই পরিস্থিতি মোকাবিলায় তিনি মিত্রদেশগুলোর কাছে দ্রুত ও আরও বেশি সামরিক সহায়তার আহ্বান জানিয়েছেন।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ফোনে কথোপকথনের সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে হামলার পরিণতি সম্পর্কে অবহিত করেছেন বলে জানান।

ফোনালাপে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইইউ-এর ৯০ বিলিয়ন ইউরোর (১০৫ বিলিয়ন ডলার) সহায়তা প্যাকেজ এবং রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দ্রুত বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন। হাঙ্গেরি কর্তৃক এই সহায়তা বর্তমানে আটকে আছে। জেলেনস্কি জানান, এই অর্থ ইউক্রেনের প্রতিরক্ষা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য।

রাশিয়া বলেছে, তারা ইউক্রেনের সামরিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ‘ব্যাপক হামলা’ চালিয়েছে। তবে মস্কো সাধারণত বেসামরিক এলাকা বা অবকাঠামোয় হামলার অভিযোগ অস্বীকার করেছে এবং তাদের লক্ষ্যবস্তু শুধুমাত্র সামরিক স্থাপনা বলে দাবি করেছে।

রাশিয়ান সেনাবাহিনী এর আগে বলেছে, তারা রাতভর ১২০ টিরও বেশি প্রতিহত করেছে।

ইউক্রেনের দখলকৃত খেরসন অঞ্চলের মস্কো-নিযুক্ত কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নিহত এবং চারজন আহত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নববর্ষ উপলক্ষে টেকেরহাটে ব্যবসায়ীদের মাঝে ফুল বিতরণ করল ইউসিবি ব্যাংক

আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে

দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার : মাহদী আমিন

দল ও মতের ঊর্ধ্বে থেকে দেশকে ধারণ করতে হবে : প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্য যুদ্ধ: বিশ্ব অর্থনীতিতে প্রভাব

হামের পরিস্থিতি মোকাবেলায় আইসোলেশন ও আইসিইউ প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী

৪৮৩.৪৩ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন

ছুটি কাটিয়ে রাজধানীমুখী কর্মব্যস্ত মানুষ, ট্রেন-বাস স্টেশনে ভিড়

চট্টগ্রাম বন্দরের পথে ১ লাখ ৯৩ হাজার টন গ্যাস

হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ: ইরান

১০

বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন

১১

আগামী সপ্তাহের মধ্যে ইরানে কঠিন আঘাত : ট্রাম্প

১২

আশুগঞ্জ বিদ্যুতকেন্দ্রে উৎপাদন বন্ধ

১৩

রুশ হামলায় ইউক্রেনে নিহত ১২

১৪

ইতালি সাইপ্রাসে ফ্রিগেট মোতায়েন করছে: মেলোনি

১৫

নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

১৭

আবারও দুই মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা

১৮

উপসাগরীয় দেশ ও ইউক্রেনকে পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র দিতে পারছে না যুক্তরাষ্ট্র

১৯

এবার মাইক্রোসফটের কার্যালয়ে হামলা ইরানের

২০