IT Support
২৪ জানুয়ারী ২০২৬, ৮:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৮০

ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় ভয়াবহ ভূমিধসে কমপক্ষে সাতজনের প্রাণহানি এবং ৮০ জনেরও বেশি নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। আজ শনিবার দেশটির একজন দুর্যোগ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ভারী বৃষ্টিপাতের ফলে গতকাল রাত ২টা ৩০ মিনিটে পশ্চিম বান্দুং অঞ্চলের একটি গ্রামে এ ভূমিধস হয়। এতে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

জাতীয় দুর্যোগ সংস্থা (বিএনপিবি)-র মুখপাত্র আব্দুল মুহারি বলেন, আজ শনিবার ভোরে পশ্চিম জাভা প্রদেশের পশ্চিম বান্দুং রিজেন্সিতে একটি ভূমিধসের ঘটনায় সাতজন নিহত হয়েছেন।

ইন্দোনেশিয়ায় বর্ষাকালে বন্যা ও ভূমিধস সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে, যা অক্টোবর থেকে মার্চ পর্যন্ত স্থায়ী হয়।

গত বছরের শেষের দিকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অংশে গ্রীষ্মমন্ডলীয় ঝড় এবং তীব্র মৌসুমি বৃষ্টিপাতের ফলে ইন্দোনেশিয়ার সুমাত্রার রেইন ফরেস্ট থেকে শ্রীলঙ্কার উচ্চভূমির বৃক্ষরোপণ পর্যন্ত মারাত্মক ভূমিধস এবং বন্যা দেখা দেয়।

বিএনপিবি-এর তথ্য অনুযায়ী, সুমাত্রার ওই বন্যায় প্রায় ১ হাজার ২০০ জনের প্রাণহানি হয় এবং ২ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হন।

পরিবেশবাদী ও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, অবাধে বন উজাড়ের ফলে পাহাড়ি এলাকায় মাটি আলগা হয়ে ভূমিধস এবং সমতলে বন্যার তীব্রতা বেড়েছে, যার ফলে কাদামাটির স্রোত জনবসতিতে ঢুকে পড়ে।

এই মাসে ইন্দোনেশিয়ার সিয়াউ দ্বীপে প্রবল বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব একমাত্র জনগণের : প্রধানমন্ত্রী

ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষে ৩ বাংলাদেশি নিহত

কার্যকর মধ্যস্থতায় কমতে পারে ৪৫ লাখ মামলার জট: আইনমন্ত্রী

আগস্টজুড়ে টানা বৃষ্টির আভাস

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

রাষ্ট্রপতির পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

১১

স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী

১২

‘ফার্মের মুরগি’ মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

১৩

তানজিদ-সৌম্যর ঝড়ো ব্যাটিংয়ে স্বস্তির জয় বাংলাদেশের

১৪

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫

১৫

বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

১৬

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

১৭

ভারী বর্ষণ ও পাহাড় ধসে বিপর্যস্ত চট্টগ্রাম-কক্সবাজার

১৮

২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

১৯

আটটি যুদ্ধ থামালাম, তবু নোবেল পেলাম না: ট্রাম্প

২০