IT Support
২০ জানুয়ারী ২০২৬, ৯:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের ‘শান্তি বোর্ডে’ যোগদানের আমন্ত্রণ নিশ্চিত করলো চীন

বেইজিং আজ মঙ্গলবার নিশ্চিত করেছে যে, চীনকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শান্তি বোর্ডে’ যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন নিয়মিত সংবাদ সম্মেলনে  বলেন, ‘চীন মার্কিন যুক্তরাষ্ট্রের আমন্ত্রণ পেয়েছে, তবে বেইজিং সেই আমন্ত্রণ গ্রহণ করবে কি না তা তিনি স্পষ্ট করেননি।

বোর্ডটি মূলত যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠন তত্ত্বাবধানের জন্য তৈরি করা হয়েছে। তবে এর সনদে এর ভূমিকা কেবল দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডেই সীমাবদ্ধ থাকবে, এমন কোনো ইঙ্গিত নেই।

ওয়াশিংটন ট্রাম্পের সভাপতিত্বে গঠিত ওই বোর্ডে যোগ দিতে বিভিন্ন দেশের নেতাদের অনুরোধ করেছে। যাদের আনুরোধ করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

গুও  বলেন, গত বছর চীন-মার্কিন সম্পর্ক সামগ্রিকভাবে স্থিতিশীলতা অর্জন করেছে, যদিও বাণিজ্য যুদ্ধের ফলে উভয় দেশ একে অপরের পণ্যের ওপর একই রকম শুল্ক আরোপ করেছে।

সাংবাদিকদের বলেন গুও, ‘গত এক বছরে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে, তবে সামগ্রিকভাবে তা গতিশীল স্থিতিশীলতা বজায় রেখেছে।’

তিনি আরও বলেন, ‘চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা উভয় পক্ষের জন্যই লাভজনক, অন্যদিকে সংঘর্ষ উভয় পক্ষের জন্যই ক্ষতিকর।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব একমাত্র জনগণের : প্রধানমন্ত্রী

ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষে ৩ বাংলাদেশি নিহত

কার্যকর মধ্যস্থতায় কমতে পারে ৪৫ লাখ মামলার জট: আইনমন্ত্রী

আগস্টজুড়ে টানা বৃষ্টির আভাস

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

রাষ্ট্রপতির পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

১১

স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী

১২

‘ফার্মের মুরগি’ মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

১৩

তানজিদ-সৌম্যর ঝড়ো ব্যাটিংয়ে স্বস্তির জয় বাংলাদেশের

১৪

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫

১৫

বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

১৬

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

১৭

ভারী বর্ষণ ও পাহাড় ধসে বিপর্যস্ত চট্টগ্রাম-কক্সবাজার

১৮

২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

১৯

আটটি যুদ্ধ থামালাম, তবু নোবেল পেলাম না: ট্রাম্প

২০