IT Support
১১ জানুয়ারী ২০২৬, ৯:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিউবাকে ‘অবিলম্বে চুক্তির আওতায়’ আসতে বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার কিউবাকে সতর্ক করে বলেছেন, তারা যেন অবিলম্বে চুক্তির আওতায় আসে, অন্যথায় তাদের অনির্দিষ্ট পরিণতির সম্মুখীন হতে হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এখন থেকে হাভানায় ভেনেজুয়েলার তেল ও অর্থের প্রবাহ বন্ধ হয়ে যাবে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, কিউবার জন্য আর কোনো তেল বা অর্থ যাবে না— শূন্য! আমি জোরালোভাবে পরামর্শ দিচ্ছি, তারা যেন অবিলম্বে একটি চুক্তি করে।

মার্কিন বাহিনী কারাকাসে অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিউইয়র্কে নিয়ে যাওয়ার এক সপ্তাহ পর ট্রাম্প এ মন্তব্য করলেন। ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর অভিযানের সময় ডজনখানেক ভেনেজুয়েলান ও কিউবান নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হন।

রোববার সকালে ট্রাম্প একটি বার্তা পুনঃপ্রচার করেন। এতে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এখন কমিউনিস্ট-শাসিত কিউবার প্রেসিডেন্ট হতে পারেন। ট্রাম্প সেই পোস্টে বলেন, এটা আমার কাছে ভালোই শোনাচ্ছে!

এর কিছুক্ষণ পর নিজের পোস্টে ট্রাম্প বলেন, কিউবা বহু বছর ধরে ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণ তেল ও অর্থ পেয়েছে। এর বিনিময়ে কিউবা ভেনেজুয়েলার বিগত দু’জন একনায়কের ‘নিরাপত্তা সেবা’ দিয়েছে, কিন্তু আর নয়!

তিনি আরো বলেন, গত সপ্তাহের মার্কিন হামলায় অধিকাংশ কিউবান (মাদুরোর নিরাপত্তা রক্ষী) মারা গেছে। সেই গুণ্ডা ও চাঁদাবাজদের কাছ থেকে ভেনেজুয়েলার আর কোনো সুরক্ষার প্রয়োজন নেই। তারা বহু বছর ধরে তাদের জিম্মি করে রেখেছিল।

মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার আওতায় হাভানা ২০০০ সাল থেকে ক্রমশ ভেনেজুয়েলার তেলের ওপর নির্ভরশীল হয়ে ওঠে, যা মাদুরোর পূর্বসূরি হুগো শাভেজের সঙ্গে করা এক চুক্তির অংশ হিসেবে সরবরাহ করা হতো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী

‘ফার্মের মুরগি’ মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

তানজিদ-সৌম্যর ঝড়ো ব্যাটিংয়ে স্বস্তির জয় বাংলাদেশের

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫

বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

ভারী বর্ষণ ও পাহাড় ধসে বিপর্যস্ত চট্টগ্রাম-কক্সবাজার

২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

আটটি যুদ্ধ থামালাম, তবু নোবেল পেলাম না: ট্রাম্প

দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা

১০

বুরকিনা ফাসোয় সেনা-বিদ্রোহী সংঘর্ষে নিহত ৪০০

১১

শাহজালাল বিমানবন্দরে অভিযান চালিয়ে ৪৫ কোটি টাকা স্বর্ণ উদ্ধার

১২

ফের দাম কমল এলপি গ্যাসের

১৩

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড : ১১ জনের মৃত্যু

১৫

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

১৬

অভিবাসন আইন কঠোর করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

১৭

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

১৮

নাইজেরিয়ায় হামলায় নিহত অন্তত ২০

১৯

লড়াই জমিয়ে শেষ ম্যাচ হারল বাংলাদেশ

২০