bdreport
১০ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউরোপকে ‘ক্ষয়িষ্ণু’ ও ‘দুর্বল’ বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এক সাক্ষাৎকারে অভিবাসন ও ইউক্রেন ইস্যুতে ইউরোপকে ‘ক্ষয়িষ্ণু’ এবং ‘দুর্বল’ বলে অভিহিত করেছেন।

গত সপ্তাহে ট্রাম্প প্রশাসনের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলে ইউরোপ নিয়ে তীব্র সমালোচনার পর মঙ্গলবার পলিটিকোতে প্রকাশিত অপর এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ওই কৌশলে ইউরোপীয় সভ্যতার ‘অদৃশ্য হয়ে যাওয়া’র মতো ডানপন্থী ধারণা পুনরাবৃত্তি করা হয়েছিল।

সংশ্লিষ্টরা মনে করছেন, এর ফলে যুক্তরাষ্ট্র এবং তার দীর্ঘদিনের কিছু মিত্রের মধ্যেকার ফাটল আরও গভীর হয়েছে।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘বেশিরভাগ ইউরোপীয় দেশ পচে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ইউরোপের অভিবাসন নীতি ‘একটি বিপর্যয়।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তারা রাজনৈতিকভাবে সঠিক হতে চায়। আর সেটাই তাদের দুর্বল করে এবং এটাই তাদের দুর্বলতার কারণ।’

তিনি আরও বলেন, ইউরোপের নেতাদের মধ্যে ‘কয়েকজন সত্যিকারের বোকাও আছে।’

ইউক্রেন ইস্যুতেও ইউরোপকে আক্রমণ করেন তিনি। যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ করতে যে পরিকল্পনা করছে তা নিয়ে ইউরোপের বহু দেশে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ইউক্রেনের কিছু ভূখন্ড রাশিয়ার কাছে ছেড়ে দিতে হতে পারে।

এদিকে ন্যাটো মহাসচিবের এক মন্তব্যের জেরে ট্রাম্প বলেন, ‘ন্যাটো আমাকে ড্যাডি বলে ডাকে।’

তবে তিনি বলেন, ‘তারা কথা বলে কিন্তু কাজ করে না। আর যুদ্ধ কেবল চলতেই থাকে।’

এ বছর জানুয়ারিতে ক্ষমতায় ফেরার পর থেকে ইউরোপীয় নেতারা ট্রাম্পকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন। বিশেষ করে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন বজায় রাখার বিষয়ে।

গত সপ্তাহে প্রকাশিত মার্কিন নিরাপত্তা কৌশলে অভিবাসন ইস্যুতে ইউরোপে ‘প্রতিরোধ গড়ে তোলার’ আহ্বান এবং তথাকথিত ‘সভ্যতার বিলোপ’ নিয়ে সতর্কবার্তা ইউরোপীয় রাজধানীগুলোতে যে উদ্বেগ সৃষ্টি করেছিল, ট্রাম্পের এই সাক্ষাৎকার তা আরও বাড়িয়ে তুলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৩

আফগানিস্তানে ট্রাক উল্টে ১০ শিশুসহ নিহত ১৮

বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে

পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

১০

কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

১১

টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

১২

মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও গবেষণায় কাজ করছে সরকার: আহমেদ আযম খান

১৩

সৌদি পৌঁছেছেন ৪৬ হাজার ৫১৪ জন হজযাত্রী

১৪

কালবৈশাখীর তাণ্ডবে ৭ জেলায় বজ্রপাতে ১২ প্রাণহানি

১৫

নববর্ষ উপলক্ষে টেকেরহাটে ব্যবসায়ীদের মাঝে ফুল বিতরণ করল ইউসিবি ব্যাংক

১৬

আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে

১৭

দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার : মাহদী আমিন

১৮

দল ও মতের ঊর্ধ্বে থেকে দেশকে ধারণ করতে হবে : প্রধানমন্ত্রী

১৯

মধ্যপ্রাচ্য যুদ্ধ: বিশ্ব অর্থনীতিতে প্রভাব

২০