কামরুল হাসান রবি~~
১৪ মে ২০২৫, ৯:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাবি’তে সাম্য হত্যার ঘটনায় আটক ২

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার সাম্য (২৫) হত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (১৩ মে) দিনগত রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুইজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন রাজধানীর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। তবে তাৎক্ষণিকভাবে আটক দুজনের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

তিনি জানান, সোহরাওয়ার্দী উদ্যানের কালীমন্দিরের পাশে তিন যুবক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাম্যর ওপর হামলা করেন। এতে হামলাকারীরাও আহত হন। তারা একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ সেখান থেকে দুইজনকে আটক করে। এ সময় পালিয়ে যান আরেক যুবক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। আটক দুইজনের পরিচয় ও বিস্তারিত পরে জানানো হবে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে রমনা কালী মন্দিরের পাশে মোটরসাইকেলে ধাক্কাকে কেন্দ্র করে একটি মারামারির ঘটনা ঘটে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। বিস্তারিত জানতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের স্যার এ এফ রহমান হলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বলে জানিয়েছেন ছাত্রদলের দপ্তর সম্পাদক ওয়াসী তামী।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হাসপাতালের জরুরি বিভাগ ও চত্বরে মধ্যরাতেও নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নববর্ষ উপলক্ষে টেকেরহাটে ব্যবসায়ীদের মাঝে ফুল বিতরণ করল ইউসিবি ব্যাংক

আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে

দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার : মাহদী আমিন

দল ও মতের ঊর্ধ্বে থেকে দেশকে ধারণ করতে হবে : প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্য যুদ্ধ: বিশ্ব অর্থনীতিতে প্রভাব

হামের পরিস্থিতি মোকাবেলায় আইসোলেশন ও আইসিইউ প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী

৪৮৩.৪৩ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন

ছুটি কাটিয়ে রাজধানীমুখী কর্মব্যস্ত মানুষ, ট্রেন-বাস স্টেশনে ভিড়

চট্টগ্রাম বন্দরের পথে ১ লাখ ৯৩ হাজার টন গ্যাস

হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ: ইরান

১০

বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন

১১

আগামী সপ্তাহের মধ্যে ইরানে কঠিন আঘাত : ট্রাম্প

১২

আশুগঞ্জ বিদ্যুতকেন্দ্রে উৎপাদন বন্ধ

১৩

রুশ হামলায় ইউক্রেনে নিহত ১২

১৪

ইতালি সাইপ্রাসে ফ্রিগেট মোতায়েন করছে: মেলোনি

১৫

নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

১৭

আবারও দুই মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা

১৮

উপসাগরীয় দেশ ও ইউক্রেনকে পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র দিতে পারছে না যুক্তরাষ্ট্র

১৯

এবার মাইক্রোসফটের কার্যালয়ে হামলা ইরানের

২০