রিপোর্ট বাংলাদেশ-
১ মে ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে দুদক’র অভিযান

পঞ্চগড়ের তেঁতুলিয়া সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার তিরনইহাট ইউনিয়নের গুয়াবাড়ি থেকে বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া হাজিপাড়া পর্যন্ত ইউনি ব্লক ও সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করে দুদক সম্মিলিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের একটি দল।

জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে ১১ কোটি ৯৮ লাখ ৭৫ হাজার ১৯২ টাকা ব্যয়ে তিরনইহাট ইউনিয়নের গুয়াবাড়ী থেকে সিপাইপাড়া ইউনিয়নের হাজিপাড়া পর্যন্ত ৬ হাজার ২১০ মিটার ইউনি ব্লক সড়ক নির্মাণ কাজ চলছে। মিজানুর রহমানের এক ঠিকাদার কাজটি সরকারি দরপত্রে এলজিইপি-লটারিতে নির্বাচিত হয়ে নির্মাণ কার্যাদেশ পান। পরবর্তীতে তিনি ঠাকুরগাঁওয়ের তানিয়া কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. আব্দুস সামাদ অধীনে কাজটি বাস্তবায়ন করছেন।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণ কাজে বালুর সঙ্গে মেশানো হচ্ছে মাটি ও নিম্নমানের ইট। বিষয়টি সরেজমিনে গেলে রাস্তার সাব-বেইজে বালুর পরিবর্তে মেশানো হচ্ছে মাটি। সাব-বেইজে অর্ধেক খোয়া আর অর্ধেক বালু দেওয়ার নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। এছাড়া সাব গ্রেডেও বালুর পরিবর্তে মাটি ব্যবহার করা হয়েছে বলে দেখা যায়। সড়কের অনিয়মের রিপোর্ট দুদুক’র নজরে আসে।

দুদক সম্মিলিত ঠাকুরগাঁওয়ের জেলা কার্যালয় সহকারী পরিচালক ইমরান হোসেনসহ দলটি সড়কের নির্মাণ সামগ্রীর নমুনা সংগ্রহ করেন। পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তেঁতুলিয়া  অফিসে নথিপত্র যাচাই-বাছাই ও নমুন সংগ্রহ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের ভিসা নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা

বাধ্যতামূলক অবসরে বিএসইসির ১৭ কর্মকর্তা

কলকাতার হোটেলে ভয়াবহ আগুনে ৯জন নিহত

জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব একমাত্র জনগণের : প্রধানমন্ত্রী

ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষে ৩ বাংলাদেশি নিহত

কার্যকর মধ্যস্থতায় কমতে পারে ৪৫ লাখ মামলার জট: আইনমন্ত্রী

আগস্টজুড়ে টানা বৃষ্টির আভাস

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী

১০

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল

১১

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

১২

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১৩

রাষ্ট্রপতির পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

১৪

স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী

১৫

‘ফার্মের মুরগি’ মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

১৬

তানজিদ-সৌম্যর ঝড়ো ব্যাটিংয়ে স্বস্তির জয় বাংলাদেশের

১৭

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫

১৮

বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

১৯

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

২০