কামরুল হাসান রবি
৩ এপ্রিল ২০২৫, ৩:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লা’য় শিশু ধর্ষণের অভিযোগে আটক যুবক

পাঁচ বছরের শিশুকে জুস দিয়ে ধর্ষণের দায়ে এক যুবককে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামে এই ঘটনা ঘটেছে।

শিশুটির মা বলেন , ঈদে বাড়িতে মেহমান থাকায় আমি কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ আমার মেয়েকে (শিশু) দেখতে না পেয়ে আমরা খোঁজ করতে থাকি। পরে আমাদের প্রতিবেশী এক নারী আমাকে বলে যে, আল-আমিন আমার মেয়েকে নিয়ে সিএনজিতে বসে আছে।

পরে আমাদের উপস্থিতি টের পেয়ে আল-আমিন পালিয়ে যায়। আমার মেয়ের শারীরিক অসুস্থতা ও অসংলগ্ন কথাবার্তায় আমি বুঝতে পারছি যে ঐ ছেলে আমার মেয়ের সর্বনাশ করার জন্য কিছু একটা করেছে। তাই আমি থানা পুলিশের কাছে এসে সহযোগিতা চাই।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে , অভিযুক্ত আল আমিন ঐদিন শিশুটিকে একটি খাবার জুস কিনে দেয়। এরপর কী হয়েছে তা কেউ সঠিক বলতে পারছেন না।

এদিকে শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতাল (কুমেক) প্রেরণ করা হবে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তানভীর আহমেদ ।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) জুনায়েত চৌধুরী রিপোর্ট বাংলাদেশ’কে বলেন, শিশুকে ধর্ষণের অভিযোগের ভিত্তিতে দিবাগত রাতে একজন আসামি গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

আসামী আর আমিনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আসামী আল আমিন উপজেলার চক্রতলা গ্রামের মমিন মিয়ার ছেলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের ভিসা নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা

বাধ্যতামূলক অবসরে বিএসইসির ১৭ কর্মকর্তা

কলকাতার হোটেলে ভয়াবহ আগুনে ৯জন নিহত

জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব একমাত্র জনগণের : প্রধানমন্ত্রী

ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষে ৩ বাংলাদেশি নিহত

কার্যকর মধ্যস্থতায় কমতে পারে ৪৫ লাখ মামলার জট: আইনমন্ত্রী

আগস্টজুড়ে টানা বৃষ্টির আভাস

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী

১০

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল

১১

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

১২

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১৩

রাষ্ট্রপতির পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

১৪

স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী

১৫

‘ফার্মের মুরগি’ মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

১৬

তানজিদ-সৌম্যর ঝড়ো ব্যাটিংয়ে স্বস্তির জয় বাংলাদেশের

১৭

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫

১৮

বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

১৯

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

২০