ডেস্ক রিপোর্ট
৩ এপ্রিল ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে তিনি ঢাকা ছাড়েন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান গতকাল এক ব্রিফিংয়ে জানান, ব্যাংকক স্থানীয় সময় বিকেল ৩টায় বিমসটেক ইয়ুথ জেনারেশন ফোরামের কনফারেন্সে ভাষণ দেবেন ড. ইউনূস। আগামীকাল শুক্রবার তিনি মূল সম্মেলনে যোগ দেবেন এবং বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া, সম্মেলনের সময় দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন।

সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে সাইডলাইনে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি হবে, যা ব্যাংকক সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে শুরু হওয়ার কথা।

বিমসটেক সম্মেলনের তৃতীয় দিনে আনুষ্ঠানিকভাবে পরবর্তী দুই বছরের জন্য সংগঠনের চেয়ারম্যানের দায়িত্ব নেবে বাংলাদেশ। এর আগে, আজ বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নববর্ষ উপলক্ষে টেকেরহাটে ব্যবসায়ীদের মাঝে ফুল বিতরণ করল ইউসিবি ব্যাংক

আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে

দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার : মাহদী আমিন

দল ও মতের ঊর্ধ্বে থেকে দেশকে ধারণ করতে হবে : প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্য যুদ্ধ: বিশ্ব অর্থনীতিতে প্রভাব

হামের পরিস্থিতি মোকাবেলায় আইসোলেশন ও আইসিইউ প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী

৪৮৩.৪৩ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন

ছুটি কাটিয়ে রাজধানীমুখী কর্মব্যস্ত মানুষ, ট্রেন-বাস স্টেশনে ভিড়

চট্টগ্রাম বন্দরের পথে ১ লাখ ৯৩ হাজার টন গ্যাস

হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ: ইরান

১০

বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন

১১

আগামী সপ্তাহের মধ্যে ইরানে কঠিন আঘাত : ট্রাম্প

১২

আশুগঞ্জ বিদ্যুতকেন্দ্রে উৎপাদন বন্ধ

১৩

রুশ হামলায় ইউক্রেনে নিহত ১২

১৪

ইতালি সাইপ্রাসে ফ্রিগেট মোতায়েন করছে: মেলোনি

১৫

নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

১৭

আবারও দুই মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা

১৮

উপসাগরীয় দেশ ও ইউক্রেনকে পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র দিতে পারছে না যুক্তরাষ্ট্র

১৯

এবার মাইক্রোসফটের কার্যালয়ে হামলা ইরানের

২০