IT Support
৩০ মে ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে

আগামী ফুটবল বিশ্বকাপকে ঘিরে সম্প্রচার ব্যবস্থায় নতুন চমক যুক্ত হয়েছে। এবার ব্রাজিলের দর্শকরা ইউটিউবের মাধ্যমে পুরো আসরের ম্যাচগুলো উচ্চ রেজুলেশনে দেখতে পারবেন। দেশটির ডিজিটাল সম্প্রচার প্রতিষ্ঠান কেজটিভি ১০৪টি ম্যাচ সরাসরি স্ট্রিম করার প্রস্তুতি নিয়েছে। তবে এই সুবিধা বিশ্বব্যাপী উন্মুক্ত থাকছে না। বাংলাদেশ, ভারতসহ অন্যান্য দেশের দর্শকরা কেজটিভির ইউটিউব বা টুইচ চ্যানেলে প্রবেশ করতে পারলেও সরাসরি ম্যাচ দেখার সুযোগ পাবেন না। কারণ ব্রাজিলের বাইরে থেকে এই স্ট্রিমিং জিও-ব্লক করা থাকবে।
জানা গেছে, কেজটিভির সহযোগী প্রতিষ্ঠান লাইভমোড কেবল ব্রাজিল অঞ্চলের জন্যই বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচারস্বত্ব অর্জন করেছে। ফলে অন্য দেশগুলোকে স্থানীয় সম্প্রচার মাধ্যমের ওপর নির্ভর করেই ম্যাচ দেখতে হবে।
ভারতে বিশ্বকাপ সম্প্রচারের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও দেশটির গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জি নেটওয়ার্ক এ ক্ষেত্রে এগিয়ে রয়েছে। তাদের স্পোর্টস চ্যানেল এবং জিফাইভ অ্যাপে ম্যাচ সম্প্রচার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে এই ডিজিটাল সম্প্রচার উদ্যোগে আলোচনায় এসেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর নামও। তিনি সম্প্রতি ব্রাজিলভিত্তিক স্পোর্টস মিডিয়া প্রতিষ্ঠান লাইভমোডে বিনিয়োগ করেছেন। পরে এই প্রতিষ্ঠান কেজটিভির সঙ্গে অংশীদারত্বে এসে পুরো সম্প্রচার পরিকল্পনাকে আরও বিস্তৃত করেছে।
সব মিলিয়ে বিশ্বকাপের ১০৪টি ম্যাচ ইউটিউবে বিনামূল্যে দেখার সুযোগ তৈরি হলেও, আপাতত সেই সুবিধা সীমিত থাকবে শুধু ব্রাজিলের দর্শকদের জন্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর বিতরণ করল শাহজালাল ইসলামী ব্যাংক

১

হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি

২

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬

৩

ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬

৪

ঢাবি এলাকায় ৩টি ককটেল বিস্ফোরণ

৫

ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

৬

দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি

৭

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের ভিসা নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা

৮

বাধ্যতামূলক অবসরে বিএসইসির ১৭ কর্মকর্তা

৯

কলকাতার হোটেলে ভয়াবহ আগুনে ৯জন নিহত

১০

জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব একমাত্র জনগণের : প্রধানমন্ত্রী

১১

ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

১২

মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষে ৩ বাংলাদেশি নিহত

১৩

কার্যকর মধ্যস্থতায় কমতে পারে ৪৫ লাখ মামলার জট: আইনমন্ত্রী

১৪

আগস্টজুড়ে টানা বৃষ্টির আভাস

১৫

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

১৬

মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী

১৭

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল

১৮

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

১৯

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

২০