IT Support
৬ এপ্রিল ২০২৬, ৮:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্য যুদ্ধ: বিশ্ব অর্থনীতিতে প্রভাব

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে সর্বশেষ অর্থনৈতিক ঘটনাবলি প্যারিস থেকে পাঠানো এএফপির প্রকিবেদন নিচে তুলে ধরা হলো:

হরমুজ প্রণালী দিয়ে আরও জাহাজ চলাচল

শুক্রবারের সামুদ্রিক তথ্য অনুযায়ী, ফরাসি ও জাপানি মালিকানাধীন কয়েকটি জাহাজ যুদ্ধবিধ্বস্ত হরমুজ প্রণালী অতিক্রম করেছে।

তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পথটি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পর থেকে কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে।

মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, দুটি জাহাজ বৃহস্পতিবার প্রণালী পার হয়েছে।

এ ছাড়া তিনটি ট্যাংকার যার একটি জাপানি কোম্পানির সহ-মালিকানাধীন বিকল্প দক্ষিণাঞ্চলীয় পথ ব্যবহার করে প্রণালী অতিক্রম করেছে। প্রায় তিন সপ্তাহের মধ্যে এই প্রথম তারা ওমানের মুসানদাম উপদ্বীপের তীরঘেঁষা পথ ব্যবহার করেছে বলে লয়েডস লিস্ট জানিয়েছে।

আমিরাতে গ্যাস স্থাপনায় অগ্নিকাণ্ডে নিহত ১

শুক্রবার আবুধাবির একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। প্রতিহত করা হামলার ধ্বংসাবশেষ পড়ে এই আগুনের সূত্রপাত হয় বলে সরকারি গণমাধ্যম জানিয়েছে।

স্থাপনাটিতে ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’ হয়েছে।

ইতালির কেন্দ্রীয় ব্যাংকের পূর্বাভাস হ্রাস

যুদ্ধজনিত ‘হঠাৎ জ্বালানির মূল্যবৃদ্ধি’র কারণে ইতালির কেন্দ্রীয় ব্যাংক তাদের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে।

ব্যাংক অব ইতালি এখন আশা করছে, এ বছর ও আগামী বছর জিডিপি প্রবৃদ্ধি হবে ০ দশমিক ৫ শতাংশ এবং ২০২৮ সালে ০ দশমিক ৮ শতাংশ।

আগে ২০২৬ সালে ০ দশমিক ৬ শতাংশ এবং ২০২৭ সালে ০ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছিল।

১.৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট প্রস্তাব

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের জন্য ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট অনুমোদনের আহ্বান জানিয়েছেন।

ইরানের সঙ্গে যুদ্ধ ও বৈশ্বিক নিরাপত্তা ব্যয়ের চাপ বৃদ্ধির প্রেক্ষাপটে এই প্রস্তাব দেওয়া হয়েছে।

এতে এক বছরে পেন্টাগনের ব্যয় ৪০ শতাংশের বেশি বাড়বে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ বৃদ্ধি।

আমিরাতের অ্যালুমিনিয়াম উৎপাদনে বিলম্ব

বিশ্বের অন্যতম বৃহৎ অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠান এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আবুধাবির তাদের স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় পূর্ণ উৎপাদনে ফিরতে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে।
যুদ্ধ শুরুর পর থেকে ইরান সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের একাধিক গলন কারখানায় হামলা চালিয়েছে।

ইসরাইলের গ্যাসক্ষেত্র পুনরায় চালু

ইসরাইল তাদের লেভিয়াথান অফশোর প্রাকৃতিক গ্যাসক্ষেত্রে পুনরায় কার্যক্রম শুরু করেছে।

যুদ্ধ শুরুর পর এটি বন্ধ ছিল, ফলে মিশর ও জর্ডানে গ্যাস রপ্তানি স্থগিত ছিল।

বাংলাদেশে অফিস সময় কমানো

জ্বালানির মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার অফিস ও দোকানের সময় কমিয়েছে এবং বিয়েতে আলোকসজ্জা নিষিদ্ধ করেছে, যাতে জ্বালানি সাশ্রয় করা যায়।

বাংলাদেশ তার তেল ও গ্যাসের ৯৫ শতাংশ আমদানি করে। প্রায় ৬০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনে আমদানি করা গ্যাস ব্যবহৃত হয়, আর কৃষিকাজে প্রধানত ডিজেল ব্যবহৃত হয়।

পাকিস্তানে বিনামূল্যে বাসযাত্রা

পাকিস্তানের রাজধানী ও সবচেয়ে জনবহুল প্রদেশে এক মাসের জন্য সরকারি বাসযাত্রা বিনামূল্যে করা হয়েছে।

এর আগে পেট্রোলের দাম ৪৩ শতাংশ এবং ডিজেলের দাম ৫৫ শতাংশ বাড়ানো হয়, যার ফলে বিক্ষোভ ও পাম্পে দীর্ঘ সারি দেখা দেয়।

খাদ্যপণ্যের দাম বৃদ্ধি

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, জ্বালানি ও সার ব্যয় বৃদ্ধির কারণে মার্চে তাদের খাদ্যমূল্য সূচক ফেব্রুয়ারির তুলনায় ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

অস্ট্রেলিয়ায় জ্বালানি সংকটের আশঙ্কা

ইস্টার ছুটিতে দীর্ঘ ভ্রমণের আগে গাড়িচালকদের শহরের পেট্রোল পাম্প থেকে জ্বালানি ভরার পরামর্শ দিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

দেশটির জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন জানান, গ্রামীণ এলাকায় শত শত পাম্পে ডিজেল শেষ হয়ে গেছে এবং শতাধিক পাম্পে পেট্রোল নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের ভিসা নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা

বাধ্যতামূলক অবসরে বিএসইসির ১৭ কর্মকর্তা

কলকাতার হোটেলে ভয়াবহ আগুনে ৯জন নিহত

জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব একমাত্র জনগণের : প্রধানমন্ত্রী

ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষে ৩ বাংলাদেশি নিহত

কার্যকর মধ্যস্থতায় কমতে পারে ৪৫ লাখ মামলার জট: আইনমন্ত্রী

আগস্টজুড়ে টানা বৃষ্টির আভাস

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী

১০

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল

১১

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

১২

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১৩

রাষ্ট্রপতির পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

১৪

স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী

১৫

‘ফার্মের মুরগি’ মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

১৬

তানজিদ-সৌম্যর ঝড়ো ব্যাটিংয়ে স্বস্তির জয় বাংলাদেশের

১৭

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫

১৮

বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

১৯

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

২০