IT Support
৮ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইতালি সাইপ্রাসে ফ্রিগেট মোতায়েন করছে: মেলোনি

মধ্যপ্রাচ্যের সংঘাতে সাইপ্রাসও জড়িয়ে পড়ার পর, ইতালি সাইপ্রাসকে রক্ষা করতে একটি ফ্রিগেট পাঠানো হচ্ছে বলে গতকাল শনিবার ইতালির প্রধানমন্ত্রী জিওরজিয়া মেলোনি জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মেলোনি এক ভিডিও বার্তায় বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সাইপ্রাসে একটি ইতালীয় ফ্রিগেট মোতায়েন করছি।’

তিনি বলেন, এটি ‘ইউরোপীয় সংহতির একটি পদক্ষেপ, তবে সর্বোপরি প্রতিরোধের’।

তিনি আরও বলেন, ‘তবে আমাদের অবস্থান খুবই স্পষ্ট: ইতালি এই সংঘাতের অংশ নয় এবং এর অংশ হতেও চায় না।’

সংবাদ মাধ্যমে এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ক্ষেপণাস্ত্রসহ সজ্জিত এবং ১৬০-এর বেশি ব্যক্তিকে বহনকারী ‘ফেডেরিকো মার্টিনেঙ্গো’ নামের ফ্রিগেট গত শুক্রবার বিকেলে ইতালির দক্ষিণের তারান্টো থেকে যাত্রা শুরু করেছে।’

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের চরম অবনতি এড়াতে ইতালি, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি নিয়মিত ও নিবিড় কূটনৈতিক আলোচনা করছে ।

তিনি জোর দিয়ে বলেছেন যে, ইতালি উত্তেজনা কমাতে আন্তর্জাতিক মিত্রদের সাথে কাজ করে যাচ্ছে, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা সহায়তার মাধ্যমে।

গত বৃহস্পতিবার তিনি বলেন, মার্কিন-ইসরাইলি হামলার প্রতিশোধ হিসেবে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত উপসাগরীয় দেশগুলোতে বিমান প্রতিরক্ষা সহায়তা পাঠানোর পরিকল্পনা করেছে রোম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী

‘ফার্মের মুরগি’ মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

তানজিদ-সৌম্যর ঝড়ো ব্যাটিংয়ে স্বস্তির জয় বাংলাদেশের

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫

বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

ভারী বর্ষণ ও পাহাড় ধসে বিপর্যস্ত চট্টগ্রাম-কক্সবাজার

২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

১০

আটটি যুদ্ধ থামালাম, তবু নোবেল পেলাম না: ট্রাম্প

১১

দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা

১২

বুরকিনা ফাসোয় সেনা-বিদ্রোহী সংঘর্ষে নিহত ৪০০

১৩

শাহজালাল বিমানবন্দরে অভিযান চালিয়ে ৪৫ কোটি টাকা স্বর্ণ উদ্ধার

১৪

ফের দাম কমল এলপি গ্যাসের

১৫

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

১৬

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড : ১১ জনের মৃত্যু

১৭

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

১৮

অভিবাসন আইন কঠোর করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

১৯

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

২০