IT Support
২ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খামেনির উত্তরসূরিরা সবাই নিহত, এবার দাবি করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের ক্ষমতায় আসার সম্ভাব্য উত্তরসূরিরা সবাই নিহত হয়েছেন। এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। ট্রাম্প বলেন, শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পরিচালিত যৌথ হামলা এতটাই সফল ছিল যে সম্ভাব্য উত্তরসূরিদের অধিকাংশই নির্মূল হয়ে গেছে।
সংবাদমাধ্যম এবিসি নিউজের সাংবাদিক জনাথন কার্লকে তিনি বলেন, আমরা যাদের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করছিলাম, তারা কেউই আর ক্ষমতায় আসতে পারবে না। কারণ, তারা সবাই এখন মৃত। এমনকি দ্বিতীয় ও তৃতীয় সারির নেতারাও নিহত হয়েছেন।
ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর দেশটিতে ক্ষমতা হস্তান্তর কীভাবে হবে— এ নিয়ে নানা আলোচনা চলার মধ্যেই ট্রাম্পের এমন মন্তব্য সামনে এলো।
খামেনিকে হত্যার প্রসঙ্গ উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি মারার আগেই আমি তাকে শেষ করেছি। তারা দুবার চেষ্টা করেছিল, কিন্তু আমিই আগে তাকে কুপোকাত করেছি।
২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পকে হত্যার ব্যর্থ ষড়যন্ত্রের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ফেডারেল অভিযোগ গঠন করেছিল। আদালতের নথি অনুযায়ী, ওই ষড়যন্ত্রে জড়িত সন্দেহভাজন ফরহাদ শাকেরিকে ট্রাম্পের ওপর নজরদারি ও হত্যার দায়িত্ব দিয়েছিলেন ইরানি কর্মকর্তারা।
নিউইয়র্ক টাইমসকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানেও ভেনেজুয়েলার মতো ক্ষমতা হস্তান্তরের মডেল অনুসরণ করা হতে পারে।
চলতি বছরের শুরুতে ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমার মনে হয় আমরা ভেনেজুয়েলায় যা করেছি, সেটি একটি নিখুঁত উদাহরণ। সেখানে মাত্র দুজন ব্যক্তি ছাড়া বাকিরা নিজ নিজ পদে বহাল রয়েছেন।
ইরানের নেতৃত্বে কাকে দেখতে চান— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তার কাছে ‘খুব ভালো তিনটি বিকল্প’ রয়েছে। তবে এখনই তাদের নাম প্রকাশ করতে চান না তিনি। তার ভাষায়, আগে কাজ শেষ হোক, তারপর জানাব।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী

‘ফার্মের মুরগি’ মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

তানজিদ-সৌম্যর ঝড়ো ব্যাটিংয়ে স্বস্তির জয় বাংলাদেশের

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫

বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

ভারী বর্ষণ ও পাহাড় ধসে বিপর্যস্ত চট্টগ্রাম-কক্সবাজার

২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

আটটি যুদ্ধ থামালাম, তবু নোবেল পেলাম না: ট্রাম্প

দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা

১০

বুরকিনা ফাসোয় সেনা-বিদ্রোহী সংঘর্ষে নিহত ৪০০

১১

শাহজালাল বিমানবন্দরে অভিযান চালিয়ে ৪৫ কোটি টাকা স্বর্ণ উদ্ধার

১২

ফের দাম কমল এলপি গ্যাসের

১৩

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড : ১১ জনের মৃত্যু

১৫

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

১৬

অভিবাসন আইন কঠোর করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

১৭

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

১৮

নাইজেরিয়ায় হামলায় নিহত অন্তত ২০

১৯

লড়াই জমিয়ে শেষ ম্যাচ হারল বাংলাদেশ

২০