IT Support
২৭ জানুয়ারী ২০২৬, ১১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্নীতি ও মাদকমুক্ত দেশ গড়তে চায় বিএনপি: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বেকার সমস্যা দূর করতে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থাসহ দুর্নীতি ও মাদকমুক্ত দেশ গড়তে চায় বিএনপি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টার দিকে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি।

বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার অভিজ্ঞতা আছে বিএনপির। সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশ এগিয়ে যাবে, সুশাসন কায়েম হবে।

তিনি বলেন, ক্ষমতায় গেলে চিকিৎসা ব্যবস্থা উন্নত করবে বিএনপি। নারী, পুরুষ, শিশুরা যেন ঘরে ঘরে চিকিৎসা সেবা পায় সেই ব্যবস্থা করা হবে।

সারা দেশে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে দুপুরে সড়ক পথে ময়মনসিংহ পৌঁছান তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান। এর মধ্য দিয়ে ২০০৩ সালের পর দীর্ঘ ২২ বছর বাদে ময়মনসিংহ সফরে আসেন তিনি।

সমাবেশ ঘিরে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা, মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মী-সমর্থকরা মিছিল নিয়ে আসেন এ সমাবেশে। এর বাইরে জামালপুর, নেত্রকোনা ও শেরপুর থেকে বাসে করে দলীয় নেতাকর্মীরা এসেছেন। দুপুর আড়াইটার পর সার্কিট হাউস মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়।

সমাবেশে ময়মনসিংহ বিভাগের ২৪টি আসনের ধানের শীষের প্রার্থীরা উপস্থিত ছিলেন। তারা হলেন- ময়মনসিংহ-১ আসনের সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ-২ আসনের মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ-৩ আসনের এম ইকবাল হোসেইন, ময়মনসিংহ-৪ আসনের আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৬ আসনের আখতারুল আলম, ময়মনসিংহ-৭ আসনের মাহাবুবুর রহমান, ময়মনসিংহ-৮ আসনের লুৎফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ-৯ আসনের ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ-১০ আসনের মোহাম্মদ আক্তারুজ্জামান ও ময়মনসিংহ-১১ আসনের ফখর উদ্দিন আহমেদ।

জামালপুরের প্রার্থীরা হলেন- জামালপুর-১ আসনের এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-২ আসনের এ ই সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ আসনের মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ আসনের ফরিদুল কবীর তালুকদার এবং জামালপুর-৫ আসনের শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

নেত্রকোনার প্রার্থীরা হলেন- নেত্রকোনা-১ আসনের কায়সার কামাল, নেত্রকোনা-২ আসনের আনোয়ারুল হক, নেত্রকোনা-৩ আসনের রফিকুল ইসলাম হিলালী, নেত্রকোনা-৪ আসনের লুৎফুজ্জামান বাবর এবং নেত্রকোনা-৫ আসনের আবু তাহের তালুকদার।

শেরপুরের প্রার্থীরা হলেন- শেরপুর-১ আসনের সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, শেরপুর-২ আসনের মোহাম্মদ ফাহিম চৌধুরী এবং শেরপুর-৩ আসনের মাহমুদুল হক রুবেল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব একমাত্র জনগণের : প্রধানমন্ত্রী

ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষে ৩ বাংলাদেশি নিহত

কার্যকর মধ্যস্থতায় কমতে পারে ৪৫ লাখ মামলার জট: আইনমন্ত্রী

আগস্টজুড়ে টানা বৃষ্টির আভাস

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

রাষ্ট্রপতির পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

১১

স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী

১২

‘ফার্মের মুরগি’ মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

১৩

তানজিদ-সৌম্যর ঝড়ো ব্যাটিংয়ে স্বস্তির জয় বাংলাদেশের

১৪

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫

১৫

বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

১৬

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

১৭

ভারী বর্ষণ ও পাহাড় ধসে বিপর্যস্ত চট্টগ্রাম-কক্সবাজার

১৮

২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

১৯

আটটি যুদ্ধ থামালাম, তবু নোবেল পেলাম না: ট্রাম্প

২০