IT Support
২৩ জানুয়ারী ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাকার বিনিময়ে ভোট দিলে ৫ বছর ভুগতে হবে: হাসনাত আবদুল্লাহ

টাকার বিনিময়ে ভোট দিলে আগামী ৫ বছর শুধু ভুগতে হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ছোটনা হাইস্কুল মাঠে নির্বাচনি পদযাত্রায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

এসময় হাসনাত আবদুল্লাহ বলেন, টাকার বিনিময়ে ভোট দিলে পাঁচ বছর শুধু ভুগতে হবে। আপনারা আমাকে একবার বিনা পয়সায় ভোট দিন, পাঁচ বছর বিনা পয়সায় সেবা দেব। আমার প্রতীক শাপলা কলির জন্য শুধু আপনাদের একটি ভোট ও দোয়া চাই।

তিনি আরও বলেন, রাজনীতিতে যেন লুটেরা, ব্যাংক ডাকাতরা ঢুকতে না পারে সে বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। এরা রাজনীতিকে ব্যবহার করে নিজেদের অবৈধ টাকা নিরাপদ করতে চায়। সংসদীয় মনোনয়ন কেনাকে তারা নিশ্চয়তা মনে করে গুন্ডাপান্ডা, ট্যাক্স ফ্রি গাড়ি ও ব্যবসা, ঠিকাদারি লাইসেন্স নিয়ে দেশজুড়ে লুটপাট চালায়। যারা রাজনীতিকে পেশা বানিয়ে ব্যাংক লুট ও সন্ত্রাসের রাজনীতি করে, তাদের প্রতিহত করতে হবে।

তিনি আরও বলেন, রাজনীতি যখন গণমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তা আর রাজনীতি থাকে না, তা হয়ে ওঠে ক্ষমতার রাজনীতি। আমরা রাজনীতিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। আমাদের নির্বাচন, আমাদের রাজনীতি ও ইনসাফভিত্তিক সব কার্যক্রম গণমুখী করাই আমাদের লক্ষ্য। ক্ষমতার রাজনীতি নয়, গণমানুষের রাজনীতিই এনসিপির মূল লক্ষ্য।

নির্বাচনি পদযাত্রায় কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. শহিদুল ইসলাম, এনসিপির দেবিদ্বার উপজেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, যুবশক্তির কেন্দ্রীয় নেতা নাহিদুল ইসলাম নাহিদসহ এনসিপি ও জামায়াতের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব একমাত্র জনগণের : প্রধানমন্ত্রী

ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষে ৩ বাংলাদেশি নিহত

কার্যকর মধ্যস্থতায় কমতে পারে ৪৫ লাখ মামলার জট: আইনমন্ত্রী

আগস্টজুড়ে টানা বৃষ্টির আভাস

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

রাষ্ট্রপতির পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

১১

স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী

১২

‘ফার্মের মুরগি’ মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

১৩

তানজিদ-সৌম্যর ঝড়ো ব্যাটিংয়ে স্বস্তির জয় বাংলাদেশের

১৪

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫

১৫

বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

১৬

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

১৭

ভারী বর্ষণ ও পাহাড় ধসে বিপর্যস্ত চট্টগ্রাম-কক্সবাজার

১৮

২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

১৯

আটটি যুদ্ধ থামালাম, তবু নোবেল পেলাম না: ট্রাম্প

২০