IT Support
২০ জানুয়ারী ২০২৬, ৯:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চীনে ইস্পাত কারখানায় বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ৯

চীনের উত্তরাঞ্চলে একটি ইস্পাত কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার এ তথ্য জানায়। সপ্তাহের শেষে ঘটে যাওয়া ওই বিস্ফোরণে আরও বহু মানুষ আহত হন।

বেইজিং থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

সিনহুয়া জানায়, মঙ্গলবার দুপুর পর্যন্ত একজনের খোঁজ মেলেনি। স্থানীয় উদ্ধারকর্মীদের বরাতে এ তথ্য দেওয়া হয়।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, রোববার স্বায়ত্তশাসিত ইনার মঙ্গোলিয়া অঞ্চলের বাওগাং ইউনাইটেড স্টিল কারখানায় ৬৫০ ঘনমিটার ধারণক্ষমতাসম্পন্ন পানি ও বাষ্প ট্যাংক থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়।

এর আগে সিনহুয়া জানায়, বিস্ফোরণের পর ৮৪ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কারখানার ভেঙে পড়া ছাদ ও ধ্বংসস্তূপ দেখা যায়। আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ঘটনাস্থলে ছিল অগ্নিনির্বাপণ যান।

অন্য ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের সময় একটি বস্তু আকাশে ছিটকে যায়। কারখানা এলাকা থেকে ধোঁয়া বের হতে থাকে। ধ্বংসস্তূপের মধ্যে পড়ে থাকতে দেখা যায় একটি বড় নলাকৃতির ধাতব অংশ, যা কারখানা থেকেই ছিটকে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

কয়েক কিলোমিটার দূরের বাসিন্দারা জানান, বিস্ফোরণের ধাক্কায় তাঁদের বাড়িঘর কেঁপে ওঠে। জানালার কাচ ভেঙে যায়।

চীনে এর আগেও বেশ ক’টি শিল্প দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

গত জুনে মধ্য চীনের হুনান প্রদেশে একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে ৯ জনের মৃত্যু ও ২৬ জন আহত হন।
২০১৫ সালে, বন্দর নগরী তিয়ানজিনে দাহ্য রাসায়নিক মজুত থাকা এক গুদামে বিস্ফোরণে ১৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু ও ৭০০ জন আহত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব একমাত্র জনগণের : প্রধানমন্ত্রী

ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষে ৩ বাংলাদেশি নিহত

কার্যকর মধ্যস্থতায় কমতে পারে ৪৫ লাখ মামলার জট: আইনমন্ত্রী

আগস্টজুড়ে টানা বৃষ্টির আভাস

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

রাষ্ট্রপতির পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

১১

স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী

১২

‘ফার্মের মুরগি’ মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

১৩

তানজিদ-সৌম্যর ঝড়ো ব্যাটিংয়ে স্বস্তির জয় বাংলাদেশের

১৪

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫

১৫

বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

১৬

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

১৭

ভারী বর্ষণ ও পাহাড় ধসে বিপর্যস্ত চট্টগ্রাম-কক্সবাজার

১৮

২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

১৯

আটটি যুদ্ধ থামালাম, তবু নোবেল পেলাম না: ট্রাম্প

২০