IT Support
১৫ জানুয়ারী ২০২৬, ১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু ২২ মে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামী ২২ থেকে ২৫ মে বসছে ৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। ১৯৯২ সালে শুরু হওয়া বাংলা ভাষার এই মেলা এ বছর ৩৫ বছরের মাইলফলক স্পর্শ করছে। ‘যত বই, তত প্রাণ’ স্লোগান নিয়ে গত কয়েক বছরের মতো এবারও নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে এ আসর বসবে।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় মেলার আয়োজক সংস্থা মুক্তধারা ফাউন্ডেশন।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬–এর আহ্বায়ক ও অর্থনীতিবিদ নজরুল ইসলাম। তিনি বলেন, ‘এবারের বইমেলা একটি মাইলফলক। ৩৫ বছরের এই মাইলফলকে এসে আমরা চাইব বাংলা ভাষার এই মেলাকে আমেরিকার মূলধারার সঙ্গে আরও বেশি সংযোগ ঘটাতে।’

নজরুল ইসলাম আরও বলেন, ‘বাংলা ভাষা ও বইকে আন্তর্জাতিক পরিসরে আরও বেশি যুক্ত করার জন্য আমরা নানা পদক্ষেপ নিচ্ছি। সবার সহযোগিতায় বরাবরের মতো এবারও আমরা একটি সফল আয়োজন সম্পন্ন করতে পারব বলে আশা করছি।’

মুক্তধারা ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ বলেন, নিউইয়র্ক বইমেলার সবচেয়ে আনন্দের বিষয় হলো, বাংলা বইকে কেন্দ্র করে পুরো আমেরিকার বাংলা ভাষাভাষীদের মধ্যে একটি মেলবন্ধন তৈরি হয়।

মেলা প্রসঙ্গে জিয়াউদ্দিন আহমেদ আরও বলেন, ‘এর সঙ্গে শুধু বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের লেখক নন, ইউরোপসহ অন্যান্য দেশে ছড়িয়ে থাকা লেখক ও পাঠকেরা যুক্ত হন। মূল ভূখণ্ড থেকে অনেক দূরে একটি দেশে সবাই বাংলা ভাষাকে ভালোবেসে মিলিত হন। প্রতিবছর এই মেলার কলেবর বাড়ছে, এটি সত্যিই আনন্দের।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩৪ বছর ধরে নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার উদ্বোধন করে আসছেন কোনো না কোনো লেখক। অনেক মন্ত্রী বা গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকলেও প্রথা অনুযায়ী বরেণ্য লেখকদের দিয়েই এই আয়োজন শুরু হয়।

এ পর্যন্ত যাঁরা এই মেলার উদ্বোধন করেছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আনিসুজ্জামান, সৈয়দ শামসুল হক, হাসান আজিজুল হক, হুমায়ূন আহমেদ, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, জয় গোস্বামী, মহাদেব সাহা, নির্মলেন্দু গুণ, সেলিনা হোসেন, আবদুল্লাহ আবু সায়ীদ ও মুহম্মদ জাফর ইকবাল।

ফারুক আজমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন অধ্যাপক শামীম রেজা, কবি মঈনুদ্দিন মুন্সী, লেখক জসীম মল্লিক, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ও কথাসাহিত্যিক সাদাত হোসাইন। এ ছাড়া উপস্থিত ছিলেন অনন্যা প্রকাশনীর প্রকাশক মনিরুল হক, আকাশ পাবলিশার্সের প্রকাশক আলমগীর সিকদার, দেলওয়ার হাসান, ডা. ফাতেমা আহমেদ ও কবি ইউসুফ রেজা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের ভিসা নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা

বাধ্যতামূলক অবসরে বিএসইসির ১৭ কর্মকর্তা

কলকাতার হোটেলে ভয়াবহ আগুনে ৯জন নিহত

জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব একমাত্র জনগণের : প্রধানমন্ত্রী

ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষে ৩ বাংলাদেশি নিহত

কার্যকর মধ্যস্থতায় কমতে পারে ৪৫ লাখ মামলার জট: আইনমন্ত্রী

আগস্টজুড়ে টানা বৃষ্টির আভাস

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী

১০

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল

১১

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

১২

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১৩

রাষ্ট্রপতির পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

১৪

স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী

১৫

‘ফার্মের মুরগি’ মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

১৬

তানজিদ-সৌম্যর ঝড়ো ব্যাটিংয়ে স্বস্তির জয় বাংলাদেশের

১৭

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫

১৮

বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

১৯

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

২০